
কক্সবাজার খবর রিপোর্টঃ
রামুতে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী ছেনুআরা রামুর পূর্ব কাউয়ারখোপ গ্রামের আবদুল্লাহর স্ত্রী। তিনি বর্তমানে সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্টের রিপোর্টে তাকে করোনা পজেটিভ সনাক্ত করে।
এ নিয়ে রামুতে দুজন করোনায় আক্রান্ত হলেন এবং তারা দুজনই রামুর কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য যে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার গত ২৭ এপ্রিল রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া এলাকার মৃত ছুরুত আলমের পুত্র সালেহ আহমদ(৩৫)’র নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি বর্তমানে রামু আইসোলেশন হাসপাতালে সিকিৎসাধীন আছেন।













