
প্রেস বিজ্ঞপ্তি
গত ২৩ এপ্রিল ফুটবলার শিপন বড়ুয়ার পরিবারের উপর আকস্মিক সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ১ মে শুক্রবার বিকাল ৩ টায় রামু কেন্দ্রীয় সীমা বিহারের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাগদ মানববন্ধন।।
প্রীয়ম বড়ুয়া রক্তিমের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা বিপুল বড়ুয়া আব্বু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাংঙ্গালী , রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধরণ সম্পাদক রাশেদুল হক বাবু প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তরা রাখেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে এসএসসি ব্যাচ মিছিল রামু উপজেলা, বড়ুয়া পাড়া যুব সমাজ ও প্রভাতি ২০০৫ ব্যাচসহ প্রমুখ সংগঠন সংহতি প্রকাশ করেন
সঞ্চালক প্রীয়ম বড়ুয়া রক্তিম জানান, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও এখনো আসামীরা ধরাছোঁয়ার বাইরে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করে আইনের আওতায় না আনলে তারা পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে।।













