
হাসান তারেক মুকিম,রামু
রামুর কাউয়ারখোপে করোনায় মৃত নারী ছেনুয়ারা বেগমের পরিবারের সদস্যদের সহমর্মিতা প্রকাশে তাদের বাড়িতে ছুটে গেলেন রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। ১মে শুক্রবার বিকেলে মরহুমের বাড়িতে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি পরিবারের সদস্যদের করোনা সচেতনতায় নানা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাসও প্রদান করেন। সংকটময় এ কঠিন পরিস্থিতিতে করোনায় মৃত পরিবারের বাড়ি গিয়ে খোজখবর নেওয়ায় এলাকার মানুষ চেয়ারম্যান কাজলের প্রশংসায় পঞ্চমুখ। হঠাৎ করোনায় মৃত বাড়িতে চেয়ারম্যান কাজলের আগমনকে ঘিরে ভিত ও শংকিত পাশ্ববর্তী মানুষগুলোর যেন প্রানের সঞ্চার ঘটে। তারা জানান সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে থাকায় প্রকৃত ও মানবিক নেতার পরিচয়।
উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, আমাদের মানবিক হতে হবে। এ দুর্যোগ কেউ ইচ্ছে করে ঘরে টেনে আনছেন না। কেউ ইচ্ছে করেই এ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন না। এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে মানবতা শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, এমনিতেই করোনায় আক্রান্ত পরিবারের সদস্যরা মানসিক ভাবে কষ্টে আছেন। এ মুহুর্তে পরিবারটির জন্য সমর্থন ও সহমর্মিতা দরকার। যাথে তারা মানসিকভাবে শক্তিশালী হয়। এসময় তিনি সমাজের বিত্তশালীদের কর্মহীন অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার
অনুরোধ জানান। সফর সঙ্গী হিসেবে তার সাথে ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব।
উল্লেখ্য কাউয়ারখোপের করোনায় মৃত ছেনুয়ারা বেগম সাবেক মেম্বার আব্দুল্লার সহধর্মীনি ও সাবেক ছাত্রনেতা কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন ভরসার মাতা।













