
রামু প্রতিনিধি:
রামুতে জমি দখলে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ৪ জন আহত।
ঘটনা টি ঘটেছে ৬মে ১১ টার সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি মদর ঘোনা এলাকায়। এই ব্যাপারে ইলিশিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে মোঃ জোহেল বাদি হয়ে ৭ জন কে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দাখিল করেন। এজাহার সূত্রে জানাজায় ইলিশিয়াপাড়া এলাকার নুর আহাম্মদ নেতৃত্বে আলী আহাম্মদ, জয়নাল আবদীন,শাহাজান মিয়া,গিয়াস উদ্দিন, রহুল আমিন,মোঃ শহীদুল্লাহসহ বহিরাগত অজ্ঞাত নামা ৫/৬ জন সংঘবদ্ধ সন্ত্রাসী ও ভূমিদস্যুরা পূর্ব পরিকল্পিত ভাবে লম্বা কিরিচ,দা,লোহার রড়,খন্তা, লাঠি সোটা, চুনাএবং মরিচের গুড়া নিয়ে ঘটনার দিন মোহাম্মদ জোহেল গং এর মালিকানাধীন তপশীলের জমি দখল করার উদ্দেশ্য ঘেরা টেংরা দেওয়া শুরু করলে খবর পেয়ে মোঃ জোহেল,লুৎফর কবির,আনছুর কবির,শাহা আলম, এজাহার মিয়া গং তাদের অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর এক যুগে হামলা চালায়।ঘটনার শোর চিংকারে স্থানীয় লোকজন আগাইয়া এসে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, ৩ জনকে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে চলে আসলেও লুৎফুর কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতলে বর্তমানে চিকিৎসাধীন আছে। মোঃ জোহেল জানান আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে আমরা ভোগ দখলে আছি এবং চাষাবাদ করে আসতেছি, হঠাৎ করেই
অস্ত্রশস্ত্র নিয়ে আমার জায়গা দখল করার জন্য এসে আমাদের জাগায় ঘেরা ট্যাংরা দে, এতে আমারা বাঁধা দিলে আমাদের উপর হামলা করে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোঃ জোহেলের পরিবার।রামু থানার ওসি আবুল খায়ের জানান আমি ঘটনা স্থলে গিয়েছি এই ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













