বেদনা ও আতংকের ঈদ!

0
4

 

এম ওসমান গনিঃ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। তাইতো কবি নজরুল বহু আগেই লিখেছেন, রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। নজরুলের এই গানটি লেখার সময়কালে ঈদের আনন্দ ছিল নিশ্চয়ই সার্বজনীন। কবি এখন পর্যন্ত বেঁচে থাকলে গানটিতে কিছুটা পরিবর্তন আনতেন বৈকি! কারণ, এখন ঈদ মানেই শুধু যে খুশী ও আনন্দের তা কিন্তু নয়। ঈদ কারও জন্য আনন্দের, কারও জন্য নিরানন্দের, আবার অনেকের জন্য আতংকেরও বটে।
সারা বিশ্বে মৃত্যুর মিছিল। স্বজন হারানো বেদনায় মানুষ আজ নির্বাক। চিকিৎসা, খাদ্য এবং অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছে বিশ্বের মানুষ। সৃষ্টিকর্তার লীলাখেলায় মানব জাতি আজ অসহায়। প্রকৃতির চরম নিষ্ঠুরতায় আতঙ্কে দিনাতিপাত করছে বিশ্বের প্রতিটি মানুষ। জীবিতরা বেঁচে থেকেও যেন মরে গেছে। এ অবস্থায় এবারের ঈদ নিয়ে মানুষের মনে কোন আনন্দ-উৎসব নেই। এমন বেদনা ও আতঙ্কের ঈদ বিশ্ব কোনদিন দেখেনি।

হে প্রভু, সীমা লংঘনকারী পৃথিবীর মানুষ তোমার দেয়া গজব থেকে শিক্ষা পেয়ে গেছে। অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন, শোষণ-বঞ্চনা, যুদ্ধ-বিগ্রহ আর পাপাচার পৃথিবী থেকে অনেকটাই উঠে গেছে। মানুষের মধ্যে তোমার প্রতি ভয়, আস্থা ও বিশ্বাস বহু গুনে বেড়ে গেছে। অসহায় মানব জাতিকে তুমি আর কষ্ট দিও না; তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তুমি ছাড়া আর কারো কাছে কোন সমাধান নেই। তোমার কুদরতি শক্তি দ্বারা সকল বালা-মুসিবত দুর করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে দাও। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসি-আনন্দে ভরিয়ে দাও তোমার সৃষ্টির সেরা জীবের প্রতিটি ঘর।সবাই ঘরে থেকে পরিবারের সাথে আনন্দে ঈদ কাটুন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন
এই কামনায় করি
সবাইকে ঈদ মোবারক।

 

লেখকঃ

এম ওসমান গনি

সম্পাদক ভারপ্রাপ্ত
দৈনিক আপন কণ্ঠ

আগেউপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের ঈদ শুভেচ্ছা
পরেরামুবাসীকে ইউএনও প্রণয় চাকমার ঈদ শুভেচ্ছা