রামুবাসীকে ইউএনও প্রণয় চাকমার ঈদ শুভেচ্ছা

0
8

 

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে   ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রণয় চাকমা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ হল আনন্দ খুশি আর শান্তি সম্প্রীতির উৎসব। ঈদ সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তারপরও  সরকারী নির্দেশনা মেনে পরিবার পরিজন নিয়ে আমরা ঈদের আনন্দ ভাগ করে নেব।

 

ইউএনও প্রণয় চাকমা আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আসুন আমরা সকলে মহান স্রষ্টার  নিকট প্রার্থনা করি।

তিনি জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

পরিশেষে সকলকে ঈদ উল ফিতরের  শুভেচ্ছা জানিয়ে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন।

 

আগেবেদনা ও আতংকের ঈদ!
পরেরামুবাসীকে ওসি আবুল খায়ের ‘র ঈদ শুভেচ্ছা