উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের ঈদ শুভেচ্ছা

0
9

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে   ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ হল আনন্দ খুশি আর শান্তি সম্প্রীতির উৎসব। ঈদ সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।

তিনি জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

পরিশেষে সকলকে ঈদ উল ফিতরের  শুভেচ্ছা জানিয়ে তিনি  সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আগেকরোনাভাইরাসে মারা গেলেন ঢাকার সাবেক এমপি মকবুল হোসেন
পরেবেদনা ও আতংকের ঈদ!