রামুতে নতুন করে আরও ৩ করোনা রোগী সনাক্ত

0
5

সোয়েব সাঈদ:
রামুতে আরও ৩ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার ২৭ মে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ঘোষনা করে।

আক্রান্ত ৩ জন হলেন, রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল গ্রামের নজির আহমদের ছেলে বেসরকারি সংস্থায় কর্মরত নুরুল কবির (৪০), একই ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া বড়ুয়া পাড়ার সুধীর বড়ুয়ার ছেলে ব্যাংকার পিপলু বড়ুয়া (৩৫) ও জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান পাহাড়িয়া পাড়ার আনু মিয়ার ছেলে পরিবহন শ্রমিক তৈয়ব উল্লাহ ৩০)।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আক্রান্তদের রামু হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়ার প্রক্রিয়া চলছে।

আগেকক্সবাজারে একদিনে ফলোআপ রিপোর্টসহ ৬১ করোনা রোগী সনাক্ত
পরেরামুতে ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগ