রামুতে ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগ

0
12

 

বার্তা পরিবেশকঃ

রামুতে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক)এ ভুয়া আইডি খুলে এক ব্যবসায়ীর  নামে মিথ্যা ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ পাওয়া গেছে।বিগত কয়েকদিন থেকে রামু নিউজ ও back back নামে আলাদা দুইটি আইডি থেকে রামুর চাকমারকুল ইউনিয়নের খোন্দকার পাড়া তেচ্ছিপুল এলাকার মৃত সুলতান আহমদের পুত্র ব্যবসায়ী সিরাজুল ইসলামের নামে নানা ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ করে যাচ্ছে।এব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রামু থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।যা তদন্তাধীন রয়েছে।ব্যবসায়ী সিরাজ জানান, সামাজিকভাবে এলাকায় তার যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে। তিনি একজন পাইকারী গার্মেন্টস ব্যবসায়ী। রামু মজিদিয়া শফিং কমপ্লেক্সে মোহাম্মদীয় সিটি নামে গার্মেন্টস সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে।পাশাপাশি তিনি জায়গা-জমি ক্রয় বিক্রয়ের ব্যবসাও পরিচালনা করে যাচ্ছেন। সমাজে তার একটা গ্রহনযোগ্য অবস্থানের কারনে এলাকার মানুষ সমাজকর্তা(সদ্দার)হিসেবে তার উপর দায়িত্ব অর্পণ করেন।

আনুমানিক চার বছর পূর্ব হতে সমাজ পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে সমাজে মাদক সেবনসহ নানাবিধ অসামাজিক অপরাধ কঠোর হস্তে দমন করায় কুচক্রী ও কুরুচীপুর্ন একটি মহল  তার উপর ঈশ্বান্বিত হয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে করে যাচ্ছে। সম্প্রতি ঐ কুচক্রীমহল  ফেসবুকে ভুয়া আইডি থেকে তার ছবির সাথে ইয়াবা টেবলেট ও তার বসতভিটার ছবি সংযোজন করে নানা আপত্তিকর সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এব্যাপারে তিনি কুচক্রীমহলের মিথ্যে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি ভুয়া আইডি ব্যবহারকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

 

আগেরামুতে নতুন করে আরও ৩ করোনা রোগী সনাক্ত
পরে‘সীমিত পরিসরে’ গণপরিবহন চালুর সিদ্ধান্ত