রামুতে ইপসা সিভিক কনসোর্টিয়ামের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

0
2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রামুতে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে হেলপ কক্সবাজার। বুধবার (২৪ জুন) উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নে এবং গত রোববার (২১ জুন) ফতেখাঁরকুল ইউনিয়নে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র‍ যুব ফোরাম সদস্য, ক্লাব সদস্য ও উঠান বৈঠকে অংশগ্র‍হনকারী নারীসহ ১৫০ পরিবারের এর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্র‍তি পরিবারের জন্য চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, চিনি ২ কেজি, পেঁয়াজ ২ কেজি ও ২ লিটার করে তেল বিতরনকৃত খাদ্য সামগ্র‍ীর মধ্যে রয়েছে বলে জানা যায়।

বুধবার সিভিক প্রজেক্টের আওতায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছরা ইপসা অফিসে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র‍ যুব ফোরাম সদস্য, যুব গ্রুপ সদস্য, ক্লাব সদস্য ও উঠান বৈঠকে অংশগ্র‍হনকারী নারীসহ ৭৫ পরিবারের এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুচ ভুট্টো উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন।

এছাড়াও সিভিক প্রজেক্টের টিম লিডার খালেদা বেগম, প্রোগ্র‍াম কো-অর্ডিনেটর নাজমুল বারাত রনি, মনিটরিং এন্ড ডাটা ইভালুয়েশন অফিসার বন রত্ন তঞ্চঙ্গা, প্রজেক্ট ম্যানেজার মোঃ হারুন, সিভিক প্রজেক্টের রামু উপজেলা ম্যানেজার মোঃ সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, মরিয়ম বেগম এবং ইপসা পানের ছরা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উক্ত ত্র‍াণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

এ সময় মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারনে সৃষ্ট সংকটকালে ত্রান কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান মোঃ ইউনুচ ভুট্টো ইপসা ও হেলপ কক্সবাজারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

এছাড়া গত রোববার (২১ জুন) রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নে মন্ডল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। বিতরনকালীন সময়ে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ফরিদুল আলম, ইপসা সিভিক প্রজেক্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজমুল বরাত রনি, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বনরত্ন দাদা, ইপসা সিভিক প্রকল্পের রামু উপজেলা ম্যানেজার সাদেকুল ইসলাম, হিসাবরক্ষক শহিদুল ইসলাম রুবেল, ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম,ফিল্ড ফ্যাসিলিটেটর মরিয়ম বেগম। পাশাপাশি কোভিড ১৯ মহামারী থেকে সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্যাসেজ সহ লিপলেট বিতরন করা হয়।

উল্লেখ্য যে, জিসার্ফ এর অর্থায়নে ইপসা সিভিক কমসোর্টিয়াম এর সহযোগিতায় রামু উপজেলায় সিভিক প্রজেক্ট রাউন্ড-২ বাস্তবায়ন করছে হেলপ কক্সবাজার।

আগেবাংলাদেশে বিচ্ছিন্ন হামলাগুলো ছিল আইএসের : যুক্তরাষ্ট্র
পরেদেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৯ মৃত্যু, শনাক্ত ৩৯৪৬