
হাসান তারেক মুকিম:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজয় টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম।
৩ জুলাই শুক্রবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে পজিটিভ রিপোর্ট পাওয়া ৫৫ জনের মধ্যে সাংবাদিক শাহ আলমও রয়েছে।
সাংবাদিক শাহ আলমের বাড়ি রামুর তেচ্ছিপুল সিকদার পাড়া এলাকায়।
সাংবাদিক শাহ আলম জানান, গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করায় নমুনা পরীক্ষা দিয়েছিলেন। আজ ৩ জুুুুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে আমার স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়।
করোনা রিপোর্ট পজিটিভ আসলেও বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে সামান্য সর্দি ও কাশি রয়েছে।
তাকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।













