
রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার কচ্ছপিয়াতে চাঞ্চল্যকর ৪ বছররের শিশুকে ধর্ষণের ঘটনায় অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে শিশুটির পিতা মোঃ শাহজাহান বাদী হয়ে রামু থানায় এ মামলা দায়ের করেন।
বুধবার (১৫ জুলাই) গর্জনিয়া ফাঁড়ি পুলিশের হেফাজতে থাকা ঘাতক নরপশু নাছির উদ্দীন লালুকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করেন।
চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া এ ঘাতক নরপশুর উপযুক্ত বিচার দাবী করেন শিশুর পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় মেম্বার মোঃ ইউনুছ জানান, তিনি বিষয়টি প্রথমে শুনে ঘটনাস্থলে গিয়ে ছিলেন এর পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে নাছির উদ্দীন (প্রকাশ লালু ১৮) কে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদ জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান.পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক লালু ঘটনার সততা স্বীকার করেন ।
উল্লেখ্য, রবিবার (১৩ জুলাই) শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল বিকাল সাড়ে ৩ টার দিকে লালু অবুঝ শিশুটিকে জাপটে ধরে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে লালু পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে জনতা। পুলিশ ঘটনাস্থল থেকে ঐদিন ঘাতক নরপশু লালুকে পুলিশের হেফাজতে নিয়ে আসেন।
পুলিশ বিষয়টি যাচাই-বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় শিশুটির পরিবার, এলাকাবাসী ও সুশীল সমাজ রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ও আইসি মোঃ আনিছুর রহমানকে সাধুবাদ জানান।
শিশুর পিতা শাহাজাহান কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন তার ৪ বছরের অবুঝ শিশু মেয়েকে ধর্ষণের ন্যায় বিচার দাবী করে প্রশাসনের কাছে ধর্ষককে ফাঁসির দাবী জানিয়েছেন। এ সংবাদ লেখা কাল পর্যন্ত শিশুটি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।













