
নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে জাতীয় শিশু-কিশোর সংগঠন হিমছড়ি খেলাঘর আসর এর পরিচিতি সভা ও বাৎসরিক কর্মপরিকল্পনা গ্রহণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪জানুয়ারী রবিবার বিকাল ৩টায় রামু উপজেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খেলাঘর জাতীয় পরিষদ এর সাবেক সদস্য ও হিমছড়ি খেলাঘর আসর এর সভাপতি স্বপন বড়ুয়া। হিমছড়ি খেলাঘর আসর রামু’র সাধারণ সম্পাদক বেতার শিল্পী আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হিমছড়ি খেলাঘর আসর এর সহ-সভাপতি উৎপল বড়ুয়া, সহ-সভাপতি ডাঃ উল্লাস ধর, সাংবাদিক সোয়েব সাঈদ, হিমছড়ি খেলাঘর আসর এর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রাইমারী শিক্ষিকা মর্জিয়া বেগম, শিক্ষিকা বাবলী প্রভা বড়ুয়া, হিমছড়ি খেলাঘর আসর এর যুগ্ন-সম্পাদক দীপংকর বড়ুয়া ধীমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক ও কক্সবাজার বেতার এর উপস্থাপিকা রুবিনা পারভিন।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাবেক মেম্বার অপুর্ব পাল, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক ইলক বড়ুয়া, কলিম উল্লাহ সাগর, সাংবাদিক ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভুট্টো, হাসান তারেক মুকিম, মোহাম্মদ ইউনুছ, মামুনুল হক কোম্পানী, মোহাম্মদ হোছন, রানা বড়ুয়া, ইফতেখারুল ইসলাম ইফতি, মোঃ মনিমুল মুনতাকি, মান্তু বড়ুয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, জাতীয় শিশু- কিশোর সংগঠন “খেলাঘর” এর আদর্শিকতা শিশুদের জন্য ঘরে ঘরে পৌছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষে আন্তরিকতার সহিত কাজ করার দৃড় প্রত্যয়ে হিমছড়ি খেলাঘর আসর রামু’র সকল নেতৃবৃন্দ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হন। সভায় শুরুতে উপস্থিতির মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয়। এছাড়াও চলতি বছরের কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের নিয়ে সাপ্তাহিক সংগীত, আবৃত্তিসহ নানা বিষয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ এবং আগামী ২৬ফেব্রুয়ারী শুক্রবার হিমছড়ি খেলাঘর আসর এর পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।













