রামুতে দরিয়া খেলাঘর আসর গঠিতঃ মিনা মল্লিক সভাপতি, সজল সাধারণ সম্পাদক

0
3

প্রেস বিজ্ঞপ্তিঃ
রামুতে জাতীয় শিশু-কিশোর সংগঠন দরিয়া খেলাঘর আসর নামে নতুন শাখা আসর এর কমিটি গঠিত হয়েছে। ২৯জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় রামু’র প্রাচীন বৌদ্ধ মন্দির লাল চিং প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার বেতারের সংগীত শিল্পী খেলাঘর সংগঠক মিনা মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘর আসর এর সভাপতি আবুল কাশেম বাবু। খেলাঘর সংগঠক ও কক্সবাজার বেতার এর উপস্থাপক সজল কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম। খেলাঘর আসর এর সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় খেলাঘর সদস্য সুবির্মল পাল পান্না, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ও অন্যতম খেলাঘর সংগঠক জসিম উদ্দিন, নব-সৃজনী খেলাঘর এর সভাপতি ও খেলাঘর জাতীয় পরিষদ নদস্য মৃনাল বড়ুয়া, হিমছড়ি খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক কক্সবাজার বেতার শিল্পী আবুল কাশেম, নব-সৃজনী খেলাঘর আসর সাধারণ সম্পাদক শওকত আলম, নব-সৃজনী খেলাঘর আসর সাংস্কৃতিক সম্পাদক নিরুপমা বড়ুয়া বেবী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী তাপস মল্লিক, নাট্যকার রুমেল বড়ুয়া, সোমা বড়ুয়া, এড. তানভীর শাহ, অতনু শর্মা প্রমূখ। সভায় অারো উপস্থিত ছিলেন, মো আব্দুল মান্নান, মাষ্টার বিভাষ বড়ুয়া, ঠিকাদার প্লাবন বড়ুয়া, ইয়াসির আরাফাত , কিন্নর সরকার পায়েল , শিপ্ত বড়ুয়া, মো তামজিদ, অনিক বড়ুয়া, মেঘনা বড়ুয়া, উদিত্য মল্লিক, রাব্বি বড়ুয়া, তিথি বড়ুয়া, রুবেল সরকার , মিথিলা ধর প্রমূখ। সভায় বক্তারা বলেন, জাতীয় শিশু- কিশোর সংগঠন “খেলাঘর” বাংলাদেশের শিশু-কিশোরদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ১৯৫২ সাল থেকে সারা দেশে কাজ করে যাচ্ছে। খেলাঘর বিশ্বাস করে আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ। সকল শিশুদের দেশপ্রেমে আদর্শিক সৈনিক হিসেবে গড়ে তুলে পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিনাশ করতে খেলাঘর এর নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সংগীত শিল্পী মিনা মল্লিক কে সভপতি ও সজল কান্তি দে কে সাধারণ সম্পাদক এবং এড. তানভীর শাহ কে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট্য দরিয়া খেলাঘর আসর রামু এর পুর্ণাঙ্গ কমিটি অনুমোন দেন জেলা খেলাঘর সভাপতি আবুল কাশেম বাবু ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম।

আগেতৃতীয় দফায় ভাসানচরের পথে ১৭৭৬ রোহিঙ্গা
পরেরামুতে সোনালী অতীত ফুটবল লীগের ২০২১ খেলার উদ্বোধন