
রামু সংবাদদাতা :
রামুর অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
রামু ব্লাড ডোনার্স সোসাইটির বিশেষ আয়োজন নুরানী ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার স্বরুপ শিক্ষা সামগ্রী বিতরণ সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
০১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০:৩০ টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লামারপাড়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার নুরানী বিভাগের ৪০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন রামু ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা।
রামু ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও তারুন্যদীপ্ত সংগঠক কফিল উদ্দিন জানান, ২০১৯ সালের শুরুর দিকে আমাদের পথচলা,সে থেকে আমরা রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি, অসুস্থ গরিব অসহায় রোগীদের জন্য সহযোগিতা,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,
গরিব অসহায় শীতার্ত দের মাঝে শীত বস্ত্র বিতরণ, ঈদ উপহার, ইফতার বিতরণ, ছিন্নমূলের রাতের খাবার বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কার্যক্রম। যারা শ্রম দিয়ে,অর্থ দিয়ে,বুদ্ধি দিয়ে,সার্বক্ষণিক পাশে থেকেছিলেন তাদর প্রতি আমরা কৃতজ্ঞ।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসুচিতে অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদ উল্লাহ, সহকারি শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ ছৈয়দ উল্লাহ ফারুকী,,মাওলানা জুনাইদ,মাষ্টার রিদুয়ান, রামু ব্লাড ডোনার্স সোসাইটির হাফেজ রাশেদুল ইসলাম, হাফেজ নাজমুল কামাল,হাফেজ সুরাইম,রমজান আলী রানা, আকিব খান সিকদার, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম, ইমরুল কায়েস সাকিব, নজরুল ইসলাম, মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।













