টেকনাফে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

0
3

সিবিকে:

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক যাত্রী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান পূর্বকোণকে বলেন, ‘দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।  এসময় আহত হয়েছেন আরো একজন। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।’-পূর্বকোণ

আগেটেকপাড়ার আরজু ইয়াবাসহ গ্রেপ্তার, সহযোগী পলাতক
পরেসাতকানিয়ায় ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন