পেকুয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

0
6

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের ধাক্কায় আহত দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে নাজমুল ইসলাম (১০) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর ছাত্র সিদ্দিকুর রহমান (১১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে রহমানীয় হেফজখানা ও এতিমখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল শিলখালী ইউনিয়নের কাছারীমুরা গ্রামের নুরুল হকের ছেলে। আহত সিদ্দিকুর একই গ্রামের রাশেদুল আলমের ছেলে। দুইজনই রহমানীয় হেফজখানা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারবাকিয়া বাজার থেকে খালি একটি ট্রাক মাদ্রাসা গেট এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন গাড়িটি জব্দ করে চালককে পাকড়াও করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আগেমিরসরাই-কক্সবাজার সমুদ্র উপকূল: সমীক্ষা চলছে মেরিন ড্রাইভ এক্সপ্রেসওয়ের
পরেকক্সবাজারে লাখো পর্যটক: কমছে সচেতনতা, বাড়ছে করোনা