পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

0
8

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল করিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি ছরার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে আবদুল করিম নিজের বাড়ির গাছের ডাল কাটছিল। এ সময় একটি ডাল ভেঙে বৈদ্যুতিক তারে পড়ে। এতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী গুনাগরি এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, এ ধরনের খবর কেউ জানায় নি। খোঁজ নিচ্ছি।

আগেচৌফলদন্ডীতে বিয়ে আসরে তান্ডব, আহত ২
পরেঈদগাঁও প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন