পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃ*ত্যু

0
13

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)। নিহতেরা আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

নিহতের স্বজন হেলাল উদ্দিন বলেন, বাড়ির অদুরবর্তী নিজ পুকুরে দাদী কাপড় ধুতে যায়। এ সময় দাদীর পেছনে পেছনে ছুটে যায় তারা। দাদী কাপড় ধুয়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে তাদের দেখতে না পেয়ে দু’জনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

আগেসৈকতে গোসলে নেমে নিখোঁজ সেই মাদ্রাসাছাত্রের মর*দেহ উদ্ধার
পরেমোস্তাক আহমদকে ভোট না দেওয়া মানে প্রধানমন্ত্রীর মনে আঘাত দেওয়া: নানক