রামুতে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

0
5

আল মাহমুদ ভূট্টো :

রামুতে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উদ্যোগে উপজেলা কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এ মতবিনিময় সভায় মানব পাচার, বাল্য বিবাহ, সামাজিক সম্প্রীতি বিষয়ে আলোচনা করা হয়।

রবিবার (২১ মার্চ) রামু ব্র্যাক অফিসে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের রামু উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান।

এলসিএল ফ্যাসিলিটেটর, কক্সবাজার অঞ্চলের মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এবং এইচআরএলএস অফিসার, রামু জিয়াউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্টার, হিন্দু বিবাহ রেজিস্টার, মসজিদের ইমাম, পুরোহিত, প্রধান শিক্ষক, সাংবাদিক, সমাজসেবা অফিসের প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ ২০ জন কমিউনিটি লিডার অংশগ্রহণ করেন। বাল্যবিবাহ, মানবপাচার রোধে এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কমিউনিটি লিডাররা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আগেরামুতে শেখ রাসেল গোল্ডকাপে নাপিতখালীর বাঁশকাটাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পেকুয়া
পরেকরোনা সংক্রমন রোধে মাঠে রামু উপজেলা প্রশাসন