
কফিল উদ্দিন রামু :
করোনা সংক্রমণ রোধে দলবেঁধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন রামু । রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে গেল কয়েকদিন ধরে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে রামুর বিভিন্ন স্থানজুড়ে ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, অভিযানে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও পরিত্যক্ত মাস্ক ফেলার ক্ষেত্রে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতার অভিযোগে করা হচ্ছে মামলা ও জরিমানা।
রবিবার (২১ মার্চ) রামুর চৌমহনী স্টেশন সহ বিভিন্ন শপিংমলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং মানুষকে বিভিন্ন সচেতনামুলক প্রচারনা চালানো হয়।
এবিষয়ে রামু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সরওয়ার উদ্দিম জানান, দেশব্যাপী করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। আমরা উপজেলা প্রশাসন রামু প্রতিদিন মাইকিং করে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে স্বাস্থ্যবিধি না মানার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে মামলা ও জরিমানা করা হচ্ছে। আজ (২১মার্চ) সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী রামুর বিভিন্ন স্থানে মাক্স না পরার অপরাধে ১০ টি মামলায় ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাছাড়া অভিযানে এসআই আজাদের নেতৃত্বে রামু থানা পুলিশসহ উপজেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।













