পেকুয়ায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

0
5

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা দেড়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে অন্তত ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন, আমিনুল হক, মাহাবুল আলম ও মো. ইলিয়াছ।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন বড়ুয়া বলেন, ‌‘বেলা দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

আগেকক্সবাজারে রাস্তা কাটাকাটি আর খোঁড়াখুঁড়িতে ভোগান্তি
পরেমেধাশক্তি দিয়ে কক্সবাজার মেডিকেল কলেজে রামুর মেয়ে রিফা