
কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী অংশ হিসাবে ১১ তম দিনে কক্সবাজার জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মারুফ আদনান এর পক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতালের রোগী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেণ সাবেক কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোঃ মোস্তাক।
শনিবার আছরের নামাজের পর কক্সবাজার সদর হাসপাতালের রোগী ও সাধারন পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন। এমন মহত কাজকে অনেকে সাধুবাধ জানিয়েছে । যেহেতু কক্সবাজার সদর হাসপাতালে রোগীর সাথে থাকা মানুষের কোন ইফতারের ব্যাবস্থা না থাকায় এমন মানবিক কাজে রোগীর স্বজনরা ধন্যবাদ দেন। অনেকে জেলা ছাত্রলীগের ইফতারি পেয়ে খুশি হয়ে অবেগ অপ্লুত হয়ে পড়েন। মহান পবিত্র মাহে রমজানের মাগফেরাতের প্রথম ইফতারি আজ।
উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নেতা মনিরুল হক মনির, জিসান, অসীম কুমার, সাইমন, ওয়াশিক, সুমন, সাগর, রিয়াজ মোস্তফা সহ প্রমুখ।
এই বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ আদনান জানিয়েছেন,জেলা ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরন পক্রিয়া চলমান থাকবে,সেই সাথে সমাজে যারা বিত্তবান তাদের কে গরীব,অসহায় মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন।













