
সিবিকেঃ
কক্সবাজারের পেকুয়ায় তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় পেকুয়ার টইটং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বনকানন গ্রামের কবির আহমদের ছেলে জাকের হোসেন (৩৮) ও নুরুল হোসেন (২৮)।
দুইভাইকে গ্রেপ্তারের বিষয়টি র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।













