কোটবাজারে সড়ক দূর্ঘটনায় রামুর দুই যুবকের মৃত্যু

0
9

আবুল কাশেম সাগর,রামু
উখিয়ার কোটবাজারে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামুর দুই যুবক নিহত হয়েছে।
আহত হয়েছে অন্তত ৬জন।
মঙ্গলবার ( ২২জুন) বেলা ১টার দিকে কোটবাজার চৌধুরী পাড়ার রাস্তার মাথা সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার হোছন আহমদ এর ছেলে মোঃ তারেক ও ধুয়াপালং গ্রামের আবদুল বারীর ছেলে আবু সওদাগর।

নিহত তারেক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারী এনজিও সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মাবুদ নিহতের সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, কোটবাজারে সড়ক দূর্ঘটনায় আমার নির্বাচনী এলাকার দুজন নিহত হয়েছেন।
নিহতদের মত্যুর খবরে পুরো খুনিয়াপালংয়ে শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্ষন্ত আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আগেকরোনার ডেল্টা প্রজাতির সামনে ক্ষমতা হারাচ্ছে টিকা
পরেকক্সবাজারে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালা শুরু