টেকনাফে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গা আটক

0
5

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন-১৬)।

আটককৃতরা হলো- উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮ এর মৃত নুর হোসেনের ছেলে মো: শাহীন (২২) ও নুর হোসেনের ছেলে মো. সাহেদ (১৮)।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন এর অ‌ধিনায়ক মো. তা‌রিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেমাথায় গুলি চালিয়ে রাঙামাটিতে পুলিশ সদস্যের আত্মহত্যা!
পরেটিকা দেয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর করার ভাবনা