রামুতে মোটরবাইকের ট্যাংক খুলে পাওয়া গেল ২৫ হাজার ইয়াবা

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। এ সময় মোটরসাইকেলের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি সাতকানিয়ার মঞ্জু বলে জানা গেছে। তিনি লিংকরোড এলাকা থেকে ১০ হাজার টাকার বিনিময়ে চকরিয়াতে ইয়াবাগুলো পাচার করার কথা জানিয়েছেন।

জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের খবর পেয়ে রামুর বাইপাস এলাকায় ফুটবল চত্বরে চেকপোস্ট বসাই। নতুন ফ্লাইওভারের নিচ থেকে এক মোটরসাইকেল আরোহী আটক করি। পরে তার বাইকের ট্যাংক খুলে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আগেআজ আদালতে হাজির করা হবে হেলেনা জাহাঙ্গীরকে
পরেরামুতে বন্যা দুর্গতদের মাঝে সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের পক্ষে ত্রাণ বিতরণ