
প্রেস বিজ্ঞপ্তিঃ
রামুতে টানা বর্ষনে সৃষ্ট বন্যায় দুর্গত অসহায় মানুষের মাঝে সাবেক সাংসদ আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই শুক্রবার সকালে সাংসদ কাজলের পক্ষে রামু উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু ফতেখাঁরকুল ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে এ এান বিতরণ করেন। আবুল বশর বাবু জানান, অতি বর্ষনে সৃষ্ট বন্যার শুরু থেকে বন্যা বকলিত রামুর বিভিন্ন এলাকায় সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন অব্যাহত রয়েছে। ত্রান বিতরনের ধারাববাহিক অংশ হিসেবে আজকে ফতেখাঁরকুলের পূর্ব মেরংলোয়া,মধ্যম মেরংলোয়া,গাছুয়া পাড়া,উত্তর মেরংলোয়া,রহমানিয়া মাদ্রাসা,বড়ুয়া পাড়া,ভূত পাড়ায় প্রায় ৩০০ জন মানুষের মাঝে এান সামগ্রী বিতরণ করা হয়। তিনি বন্যা কবলিত অসহায় মানুষদের সাহায্যে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ,সাধারণ সম্পাদক আবুল বশর বাবু,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবু,দপ্তর সম্পাদক আবুল কাশেম,কৃষি বিষয়ক সম্পাদক শামশুল আলম,উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম,যুগ্ম আহবায়ক হেমসেল সরওয়ার,শাহরিয়ার রিফাত,রামু সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুর্তজা হাসান সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ।













