পেকুয়ায় জাঁকিজালে মিললো শিশুর লাশ

0
7
পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় জাঁকিজালে মিললো জাহেদুল ইসলাম (১২) নামের শিশুর মৃতদেহ।
স্থানীয়রা জাল মেরে পানিতে তলিয়া যাওয়া জাহেদকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শুক্রবার (৩০জুলাই) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পুর্বগোঁয়াখালী এলাকায় ওই ঘটনা ঘটে। জাহেদুল ইসলাম একই গ্রামের ফজল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, কয়েকদিনের টানা বর্ষণে চারদিকে পানি আর পানি। সকালে আরজু ও জাহেদ বাড়ির পাশে গলা সমান জমির পানিতে খেলছিল। এ সময় হঠাৎ জাহেদ পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা পরে পানিতে জাঁকিজাল মেরে তাকে উদ্ধার করে।
সদর ইউপি সদস্য সাজ্জাদ হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
আগেচলমান লকডাউন ১০ দিন বাড়ানোর সুপারিশ: স্বাস্থ্য অধিদফতর
পরেজেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ৩শ’ মে. টন চাল ও ১৫ লক্ষ টাকা বরাদ্দ