যার মুখে মাস্ক তার হাতে ১টি চারা গাছ দিচ্ছে রামু উপজেলা গ্রীন ভয়েস

0
23

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

যার মুখে মাস্ক তার হাতে ১টি চারা গাছ দিচ্ছে রামু উপজেলা গ্রীন ভয়েস এর নেতৃবৃন্দরা। করোনার ভয়াবহতা থেকে নিজেকে সুরক্ষা রাখার জন্য গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবীর ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোঃ তরিকুল ইসলাম রাতুল এর নির্দেশে পরিবেশ বাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রামু উপজেলা থেকে “যার মুখে মাস্ক  তার হাতে ১ টি চারা গাছ” এই স্লোগানকে সামনে রেখে রাজারকুলের শিকলঘাট ষ্টেশন সহ বিভিন্ন জনবহুল স্থানে বিনামূল্যে  ১ টা করে চারা গাছ, মাস্ক, ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরনের মাধ্যমে ১ ম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির মাধ্যমে ” গ্রীন ভয়েস ” রামু উপজেলা শাখা করোনা যুদ্ধা ২য় ধাপে কাজ শুরু করলো। উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস ককসবাজার জেলার নেতা মোরশেদ আলম।

গ্রীন ভয়েস, রামু উপজেলা শাখার আব্দুল মালেক, রায়হান, তৌহিদ,ফরহাদ,শমীর শর্মা, শফিক, ফাওয়াজ,নাছির, জসিম, শওকত,আবদুল্লাহ, মুজিব,নূর মোহাম্মা,শহীদ,হামিদ, বাপ্পী, রুবেল, পারভেজ, ইসমাঈল, নীশাত, শহীদ(২) সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে বিগত বছরও গ্রীন ভয়েস এর সৌজন্যে গ্রীন ভয়েস ককসবাজার জেলার নেতা মোরশেদ আলম নিজ অর্থয়ানে রামু উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদে  বৃক্ষ রোপন অভিযান২০ এর
অংশ হিসাবে গাছের চারা রোপন করেন।

 

আগেদ্বীনি শিক্ষায় অবহেলিত গ্রাম ডাকভাঙ্গায় প্রতিষ্ঠিত হলো নুরানি মাদ্রাসা
পরেমেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা ফেরতের নির্দেশ মন্ত্রীর