দ্বীনি শিক্ষায় অবহেলিত গ্রাম ডাকভাঙ্গায় প্রতিষ্ঠিত হলো নুরানি মাদ্রাসা

0
12

 

এইচ,এম,বদিউর রহমান বদি, রামু 
রামু উপজেলাস্থ কচ্ছপিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড ডাকভাঙা একটি দুর্গম পাহাড়ি এলাকা অত্র এলাকায় এর আগে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আগে ছিলোনা। অবহেলিত এলাকা ডাকভাঙ্গা যাতায়াতের প্রবেশধারে বাঁকখালী নদী, নদীতে নেই কোন ব্রীজ বা সাঁকো।ডাকভাঙা যাতায়াতের এক মাত্র বাহন নৌকা তার পরেও থেমে নেই এদের জীবন।
প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসার নামকরণ করা হয় আচ্ছুফফাহ নূরানী মাদ্রাসা। ডাকভাঙা এলাকার জনসাধারণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করেন
রামু উপজেলাস্থ কাউয়ারখোপ ইউনিয়নের সনামধন্য বিশিষ্ট আলেমেধীন মাওলানা মুফতী হাসান ওনার সাথে কাউয়ারখোপ ইউনিয়নের সকল উলামায়ে কেরামগণের পরামর্শে এলাকার জনপ্রতিনিধিদের অবগতিতে উক্ত মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়। এবং আজ ২ আগস্ট ২০২১ ইং সকাল ৮ ঘটিকার সময় আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে উক্ত নূরানী মাদ্রাসার ক্লাস আরম্ভ করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরিফ থেকে তেলাওয়াত করেন মাওলা কারী আব্দুল খালেক ও কারী মাওলানা ওবাইদুল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মুফতী বেলাল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ডাকভাঙ্গা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা শামশুল হক। দ্বীনি শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন মাওলানা আব্দুচ্ছালাম, মাওলানা মুফতী বেলাল আহমেদ, মাদ্রাসা পরিচালনার দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন কাউয়ারখোপের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুরুল হক, মাওলানা কামাল,হাফেজ আব্দুল জাব্বার,মাওলানা রহমতুল্লাহ, মাওলানা হানিফ মাহমুদ, মাওলানা কামাল বিন ছলিম, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জনাব মিছবাহ উদ্দিন প্রমুখ, এতে আরো উপস্থিত ছিলেন কাউয়ারখোপের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন “ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ” এর একঝাঁক তরুণ আলেমেদ্বীন এবং ডাকভাঙ্গা এলাকার দ্বীন দরদী বাসিন্দারা।
মাদ্রাসা অনুষ্ঠানের সাথে সাথে কোমলমতি শিশুদের হাতে মোনাজাতের পূর্বমুহূর্তে ৩০ জন ছাত্রছাত্রীদের মাঝে ফ্রীতে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে কাউয়ারখোপ বড় মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ আব্দুল জাব্বার এর মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন
অবশেষে মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন নুরানি মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত চালু রাখেন মর্মে সবার কাছে তিনি দোয়া চেয়েছেন ।

আগেটেকনাফে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পরেযার মুখে মাস্ক তার হাতে ১টি চারা গাছ দিচ্ছে রামু উপজেলা গ্রীন ভয়েস