রামুতে ইয়াবা ও নগদ টাকা সহ আটক-১ 

0
8

 

মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগান ষ্টেশন থেকে ৮ হাজার ইয়াবা ও নগদ ৪ লাখ ৭৯ হাজার টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আটক মাদক ব্যবসায়ী আমির হোসেন এর মুদির দোকান তল্লাশি করে এ ইয়াবা ও নগদ টাকা সহ ৪২ টি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালার পাড়া এলাকার বাছা মিয়ার ছেলে আমির হোসেন (৩০)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাব -১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কক্সবাজার জেলার রামু থানাধীন তুলাবাগান স্টেশনে মোঃ আমির হােসেন এর মুদির দোকানের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সে তার নিজ হেফাজতে রেখেছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল গত (১৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে উপরােক্ত স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মুদির দোকানদার আমির হোসেন(৩০) কৌশলে পালানাের চেষ্টা কালে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর মুদির দোকানের ভিতর তল্লাশী করে বিস্কুট রাখার তাক এর উপর একটি শপিং ব্যাগের মধ্যে সর্বমােট ৮,০০০ ( আট হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট , একই তাকে ৩০ টি যৌন উত্তেজক সিরাপ ফাইটন ১০০ml ( আরক লাহসুন ) ইউনানী ঔষুধ , ১২ টি যৌন উত্তেজক সিরাপ লাভ ফরএভার এনার্জি ড্রিংকস এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৭৯,০০০ / – ( চার লক্ষ ঊনআশি হাজার ) টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ ক্রয় – বিক্রয় করে আসছে ।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা ।

আগেরিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সাধারণ সভা অনুষ্ঠিত
পরেসদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন