টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

0
6

 

মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ শওকত(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শওকত টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার মােঃ ইয়াছিনের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আগেশুকনাছড়ির বনভূমিতে এডমিন একাডেমির লিজ বাতিলের দাবীতে যুব ইউনিয়ন’র সভা
পরেটেকনাফে অস্ত্র ও ইয়াবা সহ আটক ১