পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

0
5
পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছৈয়দুল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই এলাকার মৃত মৌলভী মনির আহমদের ছেলে নিহত ছৈয়দুল হক মুদি দোকানদার ছিলেন। স্থানীয় ইউপি সদস্য ইসমাইল সিকদার তাঁর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ছৈয়দুল হকের দোকানের বৈদ্যুতিক সংযোগের একটি তার ছিঁড়ে যায়। তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আগেশেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ
পরেসেন্টমার্টিনে আটকে পড়েছেন ৩০০ পর্যটক