রিক রামু ও ঈদগাঁও শাখায় জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

0
4
নিজস্ব প্রতিবেদক ঃ

রিক এর উদ্যোগে কক্সবাজার জোনের কক্সবাজার এরিয়ার রামু ও ঈদগাঁও শাখায় শেখ রাসেলের জন্মদিনে জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর)  বেলা বারটার দিকে রিক রামু অফিসে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। রিক কক্সবাজার জোনের জোনাল ম্যানেজার এ কে এম মহিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রামু জামিয়াতুল উলূম মাদ্রাসার হেফজ বিভাগীয় প্রধান হাফেজ আশেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক ও সমাজসেবক ফিরোজ মিয়া,  রিক এর এরিয়া ম্যানেজার রাশেদুল আনোয়ার, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো প্রমূখ। রিক রামু শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামের  তত্ত্বাবধানে এতিম-দরিদ্র শিশু ও রিক এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শিশু শেখ রাসেলসহ স্বপরিবারে খুনিদের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং পবিত্র ওমরাহ পালনে স্বপরিবারে সৌদি আরবে অবস্থানরত রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক) এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান এবং পরিচালক আফরোজা লায়লাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করা হয়। একই দিন রিক ঈদগাঁও শাখায়ও জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আগেসংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে গড়িমসি করে যাচ্ছে সরকার 
পরেরামুর কচ্ছপিয়ায় ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে সাবেকুন নাহার