রামুতে আচরণবিধি মানার বালাই নেই, ১১ ইউপিতে বিদ্রোহী প্রার্থী

0
9

 

কফিল উদ্দিন, রামু 

কক্সবাজারের রামুর ১১ ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের আচরণবিধি মানতে দেখা মেলেনি। উপজেলার বেশকটি ইউনিয়ন ঘুরে দেখে মেলেছে আচরণবিধিকে তোয়াক্কা না করে সম্পুর্ন উল্টোপথে নির্বাচন প্রচারনা করছেন তারা। আচরণবিধিতে দুপুর ২ টা হতে রাত ৮ টা পর্যন্ত নির্বাচনের প্রচারনার নিয়ম থাকলেও সকাল ৬ টা থেকে রাত ১ টা পর্যন্ত নির্বাচনের প্রচারনা করতে দেখা মেলেছে। মুল কথা হলো চেয়ারম্যান প্রার্থী ৫ লক্ষ ৫০ হাজার এবং চেয়ারম্যান প্রার্থী ১ লক্ষ ১০ হাজার টাকা নির্বাচনী ব্যয়ের নির্দেশনা থাকলেও সেগুলাকে তোয়াক্কা না করে চেয়ারম্যান প্রার্থীরা (৪০-৫০) লাখ টাকা এবং মেম্বার প্রার্থীরা ১০-১৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করতেছেন বলে বেশকিছু সংখ্যাক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের বিশ্বস সুত্র হতে জানা যায়। সর্ব সাকুল্যে বলা চলে আচরণবিধির কোন ধারাই মানছেন না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীরা। এতকিছুর পরেও স্থানীয় নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরব ভুমিকায়!

এদিকে রামুর ১১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারে নেমেছেন প্রার্থীরা। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন বিদ্রোহী প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠছিলেন প্রার্থীরা। যাঁরা দলীয় মনোনয়ন পাননি, তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

উপজেলার প্রাণকেন্দ্র ফঁতেখারকুল ইউপিতে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুল হক চৌধুরী। বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপের কমতি রাখেননি। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

সদর ফঁতেখারকুলের মতোই অন্য দশ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছে দলটির বিভিন্ন পদের নেতারা। এর মধ্যে রামু খুনিয়াপালং ইউপিতে চেয়ারম্যান পদে আটজন, দক্ষিণ মিঠাছড়িতে নয়জন, ঈদগড়ে চারজন, চাকমারকুলে আটজন, গর্জনিয়ায় সাতজন, কচ্ছপিয়ায় সাতজন, রশিদনগরে তিনজন, জোয়ারিয়ানালায় ছয়জন, কাউয়ারখোপ সাতজন, রাজারকুলে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাঁরা নির্বাচন করছেন তাঁদের বেশির ভাগ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে সংলিষ্ট সুত্র মতে জানা যায়।
উল্লেখ্য, ১১ই নভেম্বর রামুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগেস্বরাষ্ট্রমন্ত্রী ৮ নভেম্বর কক্সবাজার আসছেন
পরেরামুতে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : উপজেলা নির্বাচন অফিসার