ঈদগড়ে নৌকার কর্মীর ওপর হামলার অভিযোগ

0
7
নিজস্ব প্রতিবেদকঃ
ঈদগড়ে নৌকার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের প্রার্থী ফিরোজ আহমদ ভুট্টোর লোকজনের বিরুদ্ধে
এসময় হামলায় নৌকা প্রতীকের কর্মী মোঃ ফয়সাল নামের একজন আহত হয়। শনিবার রাতে ঈদগড় কুটার বিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে ঘটনাকে ধামাচাপা দিতে ভুট্টোর নির্দেশে  বিএনপির দুই নেতা মোঃ রিফন ও আহমেদ হোসেন পরিকল্পিতভাবে আনারস অফিসে ভাংচুর চালায় বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন।
  আহত নৌকা প্রতীকের কর্মী ফয়সাল বলেন, ফিরোজ আহমদ ভুট্টাের জনসভায় প্রায় সময় নৌকা প্রতীক নিয়ে বাজে মন্তব্য করেন। তার লোকজন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নুরুল আলমের লাগানো   পোস্টার ছিড়ে ফেলেছেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মেলিত পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি লোকজন দিয়ে তার জনসভায় বলে বেড়াচ্ছেন আওয়ামিলীগ নৌকা ফুটো করে দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আওয়ামী সরকার বিএনপির লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। এমন বায়োনাট মিথ্যা কথার প্রতিবাদ করায় অন্ধকারে তার লালিত লোকজন আমার উপর হামলা চালিয়ে আহত করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার দাবি করছি।
এদিকে ঘটনার বিষয়ে আওয়ামীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নুরুল আলম বলেন, আমার নৌকা প্রতীকের কর্মীদের বিভিন্ন সময় হুমকি ধমকি দিচ্ছে ভুট্টাের লোকজন। বিএনপির সাবেক সভাপতি আবুবকর ছিদ্দিকসহ অনেকে তার জনসভায় বর্তমান সরকারের বিরূদ্ধে বিভিন্নরকম বাজে মন্তব্য করেছেন। সেই ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে। প্রধানমন্ত্রীকে কটুবাক্য করার কারণে ফয়সাল প্রতিবাদ করার কারণে ভুট্টাের লোকজন  ও বিএনপির লোকজন নৌকার কর্মী ফয়সালকে মারধর করে। ঘটনা পর আওয়ামীগের কর্মীরা তাৎক্ষণিক ঈদগড় বাজারে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেন।
এই ঘটনার বিষয়ে রামু উপজেলা আওয়ামী ও জেলা আওয়ামীলীগ অবগত করেছি। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা  করছি। রামু উপজেলা আওয়ামীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল জানান, ঘটনার বিষয়টি আমাকে ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নুরুল আলম সন্ত্রাসী হামলার বিষয়টি আমাকে জানিয়েছেন। এভাবে ভুট্টাের লোকজন  ও বিএনপির লোকজন  নৌকা প্রতীকের কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা অত্যান্ত দুঃখজনক। একজন বিদ্রোহী প্রার্থী কিভাবে আওয়ামীলীগের কর্মীকে কার ইন্দনে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হবেও জানান তিনি।
আগেটেকপাড়ায় দখলদারদের দৌরাত্ম্য, ড্রেন দখল করে ব্যবসা!
পরেমাদক ব্যবসায় জাড়িত কক্সবাজারের শিক্ষকরাও: দাবি র‌্যাব প্রধানের