
নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফলাফল স্থগিত ও ৯নং ওয়ার্ডে পুন: নির্বাচনের মানববন্ধন করেছেন মেম্বার পদপ্রার্থীর সমর্থক ও এলাকার শত শত নারী পুরুষ।
বৃহস্পতিবার সকাল ৯টা দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ নভেম্বর খুনিয়াপালং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে পেচাঁরদ্বীপ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের শেষের দিকে মেম্বার পদপ্রার্থী মো.শফিকুল ইসলাম সোহেলের পক্ষে কেন্দ্র দখল করে তালা মার্কা ব্যলটে সীল মারা হয়।
এসময় তারা টিউবওয়েল মার্কা বিপুল সংখ্যক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের উপর হামলা চালিয়ে মারধর করা হয়।
এক পর্যায়ে টিউবওয়েল অফিস এবং তাদের সমর্থকদের বাড়ি ঘর ভাংচুর করে।
তারা জানান তালা মার্কার প্রার্থীর লোকজন টিউবওয়েল বেশ কিছু ব্যালট ছিনতাই করে।
বক্তারা খুনিয়াপালং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে পুন:নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
সাধারণ ভোটরা বলেন,সারাদিন আমরা ভোট সুস্থ ভাবে দিয়েছি কিন্তু গণনার সময় সুস্থভাবে গণনার হয়নি বলে দাবি করছে সাধারণ ভোটরা।
তারা পুনরায় ভোট গণনার দাবি জানানিয়ে মানববন্ধন করেন।
সাধারণ ভোট জসিম উদ্দিন বলেন, সারাদিন ভোট সুস্থভাবে হয়েছে সন্ধ্যার পরে ভোট গণনার সময় তিন-চারবার বিদ্যুৎ চলে যায়। কেন্দ্রে আশে পাশে এলাকায় গুলোতে বিদ্যুৎ ছিল কিন্তু কেন্দ্রে ভিতরে বিদ্যুৎ চলে যায় সাধারণ ভোটারদের এমনটা প্রশ্ন।
এই সময় প্রিসাইডিং অফিসার বলেন টিউবওয়েল মার্কা মেম্বার পদপ্রার্থী কামাল উদ্দিনকে বলেছেন আপনার জয় নিশ্চিত।
তিনি আরো বলেন আমাদের জন্য মিষ্টি নিয়ে আসেন।
এ কথা বলার পর তালা মার্কা পার্থীর লোকজন গিয়ে টাকার বিনিময়ে প্রিসাইডিং অফিসার কে মেনেজ করেন বলে দাবি সাধারণ মানুষের।
তাই সাধারণ মানুষ নতুন করে ভোট গণনার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এবং মাননীয় জেলা প্রশাসক এর নিকট সারকলিপি প্রদান করেন।
##
নিজস্ব প্রতিবেদক













