
মোঃ নাছির উদ্দিন, রামু
বেসরকারী উন্নয়ন সংস্থা একলাব ও ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় রামু উপজেলায় কোভিড-১৯, মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহ বিষয়ক মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে রামু উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রনয় চাকমা, সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি ও মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভীন।
এতে স্বাগত বক্তব্য রাখেন-কেফায়েত উল্লাহ সাজ্জাদ, প্রল্প ব্যাবস্থাপক,একলাব । প্রকল্পের পরিচিতি, কোভিড-১৯, মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাখাওয়াত আমিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রামু উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হাকিম। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত সকলে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন এবং একলাব এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং ও এভালুয়েশন অফিসার মেহজাবিন আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার মো: জুলফিকার আলী ও আবদুল জব্বার।













