গর্জনিয়া ভূমি অফিসের কর্মচারী সেলিম উদ্দিনের পিতার ইন্তেকাল

0
16

নিজস্ব প্রতিবেদকঃ

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মোঃ সেলিম উদ্দিনের পিতা মকবুল আহমেদ শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় রামু ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকায়  নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ৪ সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

রবিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় অফিসের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের  বড় ছেলে মোঃ সেলিম উদ্দিন।

গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মোঃ সেলিম উদ্দিনের পিতা মরহুম মকবুল আহমেদ এর  মৃত্যুতে গর্জনিয়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গর্জনিয়া-কচ্ছপিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আগে৮ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারালো পাকিস্তান
পরেবাংলাদেশি ২২ জেলেসহ চার ট্রলার ফেরত দিলো মিয়ানমার