
প্রেস বিজ্ঞপ্তিঃ
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটিটিভ এসোসিয়েশনস্, ফারিয়া রামু উপজেলার সভাপতি পদে বিপুল বড়ুয়া আব্বু ( সিলভা ফার্মাসিউটিক্যালস) এবং সাধারণ সম্পাদক পদে মো. আরমান হোসেন ( ইবনে সিনা) নির্বাচিত হয়েছেন। রামু উপজেলায় কর্মরত বিভিন্ন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ (ওষুধ কোম্পানির প্রতিনিধি) এর প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য বিপুল বড়ুয়া আব্বুকে সভাপতি এবং মো. আরমান হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার ( ১০ ডিসেম্বর) বাদে জুমা রামু ফারিয়া অফিসে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রামু ফারিয়ার নবনির্বাচিত সভাপতি বিপুল বড়ুয়া আব্বু এবং সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভদের পাশে থাকার জন্য সম্মানিত ডাক্তার, ফার্মাসিস্ট, ফার্মেসিতে কর্মরত কর্মকর্তা- কর্মচারীসহ সকলের প্রতি অনুরোধ জানান।













