রামুর পূর্ব রাজারকুল হিলফুল ফুযুল সংগঠনের নির্বাচন সম্পন্ন

0
10

রামু প্রতিনিধি:
রামুর রাজারকুল ইউনিয়নের সামাজিক সংগঠন পূর্ব রাজারকুল হিলফুল ফুযুল সংগঠন এর কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এনামুল হক, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, সহ সভাপতি পদে আবু তাহের রানা, সহ সাধারণ সম্পাদক ছৈয়দ করিম শাহীন, অর্থ সম্পাদক এহেছানুল করিম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৮ টায় পূর্ব রাজারকুলস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন- রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ।
সহযোগিতায় ছিলেন- ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আবদুর রহিম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা রাশেদুল হক বাবু, উপদেষ্টা জহিরুল আলম, উপদেষ্টা কাজী আবু বকর ছিদ্দিকী, রাজারকুল ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী। নির্বাচনে সংগঠনের ৩০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় এলাকার রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এনামুল হক এ নিয়ে ৪ বার সভাপতি এবং আবু তাহের ২য় বার সহ সভাপতি, এহেছানুল করিম ৩য় বার অর্থ সম্পাদক নির্বাচিত হলেন। এ কমিটি ২ বছর দায়িত্ব পালন করবে। নব নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

 

আগেক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫টি অফিস উদ্বোধন
পরেরামু ফারিয়ার নবনির্বাচিত সভাপতি বিপুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো.আরমান