
জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী কচ্ছপিয়ায়
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হামলায় আহত যুবক জয়নাল আবেদীন (২৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ছালেহ আহমেদ জানান, গত ৩ মার্চ ইউনিয়নের দোছড়ি গ্রামের ফকিরা কবরস্থান সংলগ্ন মাঠে স্থানীয় তিতার পাড়া ও দোছড়ি এ দু’ গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়। এতে তিতার পাড়া গ্রামের খেলোয়াড় মনির আহাম্মদ এর ছেলে চৌধুরী’র হাতে থাকা স্ট্যাম্পের আঘাতে দোছড়ি এক খেলোয়াড় এর বড় ভাই মৃত মনির আহাম্মদ এর ছেলে এক সন্তানের জনক জয়নাল এর মাথায় মারাত্মকভাবে আহত হয়। ওই দিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সে হাসপাতালে মারা যান। এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মোজাম্মেল হক বলেন,কোন পক্ষ ফাঁড়ি পুলিশকে অবগত করেননি। মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।













