জেলা শ্রমিক নেতা ছিদ্দিক আহমদ’র ইন্তেকাল

0
4

 

আবুল কাশেম সাগর,রামু
কক্সবাজার সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার ( ৪ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতারে মৃত্যু বরন করেন।
তিনি চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুল ডেংগাপাড়া গ্রামের মোঃ কালু ড্রাইবারের ১ম সন্তান। চাকমারকুল ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান ছৈয়দ নূর জানান, রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ বছর শ্রমিক সংগঠনের সাথে সুনামের সহীত কাজ করে গেছে। এদিকে জেলায় শ্রমিক সংগঠনের ত্যাগী নেতার মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানান শনিবার ( ৫ মার্চ) জুহুরের নামাজের পর চাকমারকুল বড় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শ্রমিক নেতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি জানিয়েছেন কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। তিনি মরহুমের আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক জানিয়েছেন চাকমারকুল ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।

আগেসেন্ট মার্টিনের সুরক্ষায় সবকিছুই করা হবে : প্রতিমন্ত্রী মাহবুব আলী
পরেকচ্ছপিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু