টেকনাফে আইস-ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

0
12

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের নাফনদী জালিয়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার পিস ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে জালিয়ারদ্বীপ এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের সময় চালানটি আটক করা হয়।

আটকরা হলেন— মিয়ানমার মংডু’র মো. সিরাজ উদ্দিনের ছেলে মো.জুবায়ের আহমদ (২২) ও একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক (২৩)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ জানান, মিয়ানমার থেকে আইস ও ইয়াবা চালান প্রবেশের খবর পেয়ে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি হতে দুইটি বিশেষ টহলদল কৌশলগত অবস্থান নেয়। মিয়ানমারের শোয়ারদ্বীপ থেকে আসা একটি নৌকা নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তর জালিয়ার দ্বীপের দিকে আসলে বিজিবি টহল দল নৌকাটি আটক করে। এসময় নৌকার ভিতরে পাটাতনের নিচে একটি বস্তার ভিতরে লুকানো অবস্থায় ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বহন, পাচার এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেপ্রধানমন্ত্রী আবার ক্ষমতায় এলে কক্সবাজার-মহেশখালী টানেল হবে: রফিক এমপি
পরেকক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবি, ১৭ জেলে উদ্ধার