
নিজস্ব প্রতিনিধি:
এখনো অধরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজির আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ মন্তব্য করা নারী নির্যাতন মামলার আসামী তারেকুর রহমান।সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা স্কুলপাড়া এলাকার মাহমুদুর রহমানের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, নারী নির্যাতন মামলার আসামী তারেকুর রহমান বিএনপি সমর্থিত রাজনীতি করে,সে হিসাবে তার নিজস্ব ফেসবুক আইডিতে (সামাজিক যোগাযোগ মাধ্যম) মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি ও সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কুরুচি পুর্ন স্টাটাস দেন। কিন্তু কোন দৈব শক্তির কারনে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী তারেকুর রহমান এখনো অধরা সেই প্রশ্নটাই রয়ে যায়।
উল্লখ্য: নারী শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনাল ২ কক্সবাজারের নারী মামলা নং ২৮/২২ইং সিপি নং ৯০/২২ মাননীয় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন, কিন্তু তারপরও কোন দৈব শক্তির কারনে পলাতক আসামি তারেক এখনো অধরা। সচেতন মহল প্রশাসনের কাছে তাকে গ্রেফতারের জন্য জোর দাবি জানিয়েছেন।
একই ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ওয়ার্ডের পুর্বপাড়া গ্রামের তার বোনের জামাই মৃত গনি মিয়ার পুত্র জিয়াউর রহমান (৩৫) এর ইন্ধনে সে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় আওয়ামীলীগের একাধিক নেতা জানান,মাননীয় প্রধানমন্ত্রীকে সোশাল মিডিয়ায় বিরুপ মন্তব্য করা একটা ছেলে এতদিনই গ্রেফতার করতে না,পারা সত্যি লজ্জাজনক। আমরা তাকে অনতিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মামলার বাদীর বড়ভাই কক্সবাজার সদর উপজেলার উল্টাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছৈয়দ আলম জানান,সে খুবই ভয়ংকর একটা ছেলে,সে প্রতিনিয়ত আমাদের বাড়িতে এসে বিভিন্ন রকম থ্রেড দেয়,,আমি আইনের আশ্রয় নিলেও আইন তাকে গ্রেফতার করতে ব্যর্থ বলে মনে হচ্ছে আমার,অতিদ্রুত তাকে গ্রেফতারের জন্য আমি সংলিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান,আমরা বেশ কয়েকবার তাকে ধরার জন্য রেড করেছি কিন্তু তাকে বাসায় পাইনি,আমাদের অভিযান চলমান রয়েছে আশাকরি শীঘ্রই তাকে গ্রেফতারের আওতায় নিয়ে আসতে পারব আমরা। আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।













