
কক্সবাজারের টেকনাফে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নোহা মাইক্রোবাসের তেলের ট্যাংকি থেকে ৭০০গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আলী (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার (২৫ এপ্রিল) রাতে টেকনাফ পৌরসভা এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে আইস ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি হলেন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে মো. আলী (৪১)।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ডিবি (পুলিশ) অফিসার ইনচার্জ সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে রাতে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।













