চাকমারকুল ইউনিয়ন বিএনপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
9

আবুল কাশেম, রামুঃ
চাকমারকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০এপ্রিল শনিবার কলঘর বাজার ওয়াল্টন শো-রুমের পার্শ্ববর্তী দোকান ঘরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের দলীয় নেতাকর্মীদের সম্মানে এই ইফতার পাটির আয়োজন করেন। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ লুৎফুর রহমান কাজলের নির্দেশক্রমে আয়োজিত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কক্সবাজার জেলা তাতী দলের সাধারণ সম্পাদক ডাঃ নাছির উদ্দিন, বিএনপি নেতা মুফিদুল আলম মুফিদ, রামু উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল আবছার, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম কোম্পানী, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, রাজারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ, চাকমারকুল ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক তৌকির হাসানসহ অঙ্গ সংগঠন ও তৃণমুল পর্যায়ের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে দখলবাজ সরকার দেশে আওয়ামী নেতাকর্মী দ্বারা সিন্ডিকেট তৈরী করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে দেশের মানুষের দুঃখের সীমানার বাঁধ ভেঙ্গে গেছে। জনরোষের স্বীকার হয়ে এসরকার খুব শীঘ্রই এদেশ থেকে বিতাড়িত হবে।

আগেযে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়
পরেকুতুবদিয়ায় অটোরিক্সাচালক খুন: সৎ ভাগিনা গ্রেপ্তার