কুতুবদিয়ায় অটোরিক্সাচালক খুন: সৎ ভাগিনা গ্রেপ্তার

0
10

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় জমির বিরোধের জেরে সিএনজিচালিত অটোরিক্সা চালক মুছা মিয়া খুনের ঘটনায় সৎ ভাগিনা মো. শাহাজাহানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাহজাহান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুলবুলি পাড়ার মৃত ফুল মিয়া প্রকাশ আব্দুল মালেকের ছেলে।

শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টা ৫মিনিটে কুতুবদিয়া থানাধীন ধুরুং সাগরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মুছা মিয়া ও তার সৎ ভাগিনা শাহাজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক এবং জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ ব্যাপারে শাহাজাহান মামলা মামলা করলে সেই মামলায় মুছা মিয়া ৬ মাসের হাজতবাস করেন। ছয় মাস পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফেরার পথে তার ভাগিনা শাহজাহান ও তার ভাইয়েরা তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। গত ১৯ এপ্রিল রাত ১০টায় বাড়ি ফেরার সময় ভাগিনা শাহজাহান তার বাড়ির সামনে মুছা মিয়াকে ধারালো অস্ত্র ও কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৬ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার। তিনি বলেন, এ ঘটনায় র‌্যাব গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যান্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি শাহাজাহনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহাজাহান হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেচাকমারকুল ইউনিয়ন বিএনপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরেবাংলাদেশের ভেতর রোহিঙ্গা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা!