চকরিয়া উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা, আহবায়ক কমিটি গঠন

0
15

সিবিকে ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চকরিয়া উপজেলা শাখা বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে শাহজাহান চৌধুরী(সাবেক চেয়ারম্যান)কে আহবায়ক , অধ্যাপক ফকরুউদ্দিন ফরায়েজী , অধ্যক্ষ এস এম মনজুর , সাইফুল ইসলাম সাবুকে যুগ্ম আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি(আংশিক ) গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এ কমিটি ১ জুলাই অনুমোদন প্রদান করেন।
আরো জানা গেছে, উক্ত কমিটি ১মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে জেলা বরাবরে প্রেরণ করবে। এবং আগামী ৩ মাসের মধ্যে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আয়োজন করবে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী  উক্ত সংবাদটি সিবিএনকে নিশ্চিত করেছেন।

আগেসৈকতে পরিবারের সাথে বেড়াতে এসে শিশু নিখোঁজ
পরেহেলিকপ্টারে চড়ে তলো*য়ার হাতে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা